1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মাদারগঞ্জের ওসি মাহবুবূল হক আবারো প্রশংসিত - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মাদারগঞ্জের ওসি মাহবুবূল হক আবারো প্রশংসিত

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৮৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ রাত সাড়ে তিনটা। সবাই তখন গভীর নিন্দ্রায়। আইন শৃংখলা নিয়ন্ত্রণ এবং এলাকার মানুষজনকে শান্তিতে ঘুম পারাতে নিয়মিত টহলের অংশ হিসেবে বাজিতের পাড়া এলাকায় দিয়ে টহল দিচ্ছিলেন জামালপুরের মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক। হঠাৎ তিনি দেখতে পেলেন সাহেব মিয়ার বাড়ির খড়ের গাদায় আগুন। তখনি ওসি মোহাম্মদ মাহবুবুল হক এগিয়ে যান আগুনের কাছে। গিয়ে দেখেন কেউ নেই। এদিকে আগুন দাউ দাউ করে জলছে। ওসি সাথে থাকা হ্যান্ড মাইকে এলাকবাসীকে ডাকতে লাগলেন, আগুন লাগছে আগুন আপনারা ঘুম থেকে উঠুন, আপনারা ঘুম থেকে উঠুন। মাইকের শব্দ পেয়ে সাহেব মিয়ার বাড়ির লোকজনসহ আশেপাশের লোকজনরা ঘুম থেকে উঠে আগুন নিভাতে চেষ্টা করে সক্ষম হন। ঘুমন্ত মানুষজনকে ডেকে সজাগ করে আগুন নিভানোর কাজ করায় প্রশংসায় ভাসছেন ওসি মোহাম্মদ মাহবুবূল হক।


সাহেব মিয়া বলেন, আমরা সবাই গভীর ঘুমে ছিলাম। ওসি সাহেব যদি আজকে না দেখতো এবং আমাদের না ডাকতো তাহলে হয়তো আমরা আগুনে পুড়ে মরতাম। আল্লাহ আমাদের বাঁচিয়েছেন ওসি সাহেবের ওছিলায়। আমরা কৃতজ্ঞ তার প্রতি। মাদারগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে রাতে বাজিতের মেইন সড়কের দিকে টহল দিচ্ছিলাম। হঠাৎ আমার গাড়ীর ড্রাইভার বলে উঠলো স্যার আগুন লাগছে ওইদিকে। সাথে সাথেই আমি আর ড্রাইভার এগিয়ে যাই সেখানে। গিয়ে দেখি সবাই ঘুমাচ্ছে। পরে সাথে থাকা হ্যান্ড মাইক ও গাড়ীর উচ্চ শব্দে সাইরেন বাজিয়ে সবাইকে জেগে তুলি। পরে তারা আগুনে নিভাতে সক্ষম হন। মহান আল্লাহর তায়ালার অশেষ রহমতে কারো কোন ক্ষতি হয়নি।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD