প্রিন্ট এর তারিখঃ মার্চ ১১, ২০২৬, ৯:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২২, ২:১৩ এ.এম
ময়মনসিংহে বিভিন্ন পূজা মন্ডপে মেয়রের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তার শুভেচছা বিনিময়
মঙ্গলবার সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ ইকরামুল হক টিটুর পক্ষে নগরীর পূজা মন্ডপ পরিদর্শন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী। এ সময় তিনি পূজা মন্ডপসমূহের খোঁজ খবর নেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও তিনি বিসর্জন ঘাটের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান, ০৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ফারুক হাসান, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 www.mymensingherkhobor.com - All rights reserved.