1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১৮ - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি মিঠামইনে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও বিতরণ করলেন এমপি ফজলুর রহমান ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলা ৪৮ ঘন্টার মধ্যে ৩ জন গ্রেফতারঃ আলামত উদ্ধার নথিভিত্তিক তথ্য না পাওয়ার অভিযোগ: তথ্য কমিশনে অভিযোগ,ডিআইজি বরাবর আপিল ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের আতঙ্কে শহরবাসী ময়মনসিংহে শ্রেষ্ট পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ময়মনসিংহের গাঙিনাপাড় সড়ক ফুটপাত ব্যবসায়ীদের দখলেঃ মাসে ১৫ লাখ টাকা চাদাবাজীর অভিযোগ ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সেবাগ্রহীতারা ময়মনসিংহে চাঁদাবাজি থেকে সশস্ত্র দৌরাত্ম্য: প্রশাসনিক নীরবতায় প্রশ্ন আইনের শাসন নিয়ে

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১৮

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৩০৭ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার।ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজা ও পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ১৮ জনকে গ্রেফতার  করা হয়েছে।  শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান,  পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে ও আদালতের পরোয়ানাভুক্ত অপরাধীদের গ্রেফতারে কোতোয়ালি পুলিশ নিয়মিত  অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই টিটু সরকার এর নেতৃত্বে একটি টীম  দাপুনিয়া বাজার৷ থেকে মাদক মামলায় মাদক ব্যবসায়ী আলামিন ও মোঃ রুবেল প্রায় এককেজি গাজা ও একটি ব্যাটারী চালিত অটো সহ গ্রেফতার করে। এসআই মুহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম কেওয়াটখালী এলাকা থেকে নিয়মিত মামলার আসামী মোঃ আজগর, এসআই মাহফুজুর রহমান মোবাইল ডিউটি করাকালীন সময়ে সংবাদের ভিত্তিতে অত্র থানাধীন সিজেএম কোর্টের সামনে থেকে
 রুহুল, এসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি টীম  সেহড়া ধোপাখোলা থেকে নিয়মিত মামলার আসামী শফিকুল ইসলাম, এসআই ফারুক আহম্মেদের নেতৃত্বে একটি টীম কালীবাড়ী বাইলেন এলাকা থেকে চুরি পুরাতন মামলার আসামী শ্রাবণ ওরফে শাওন, জুলহাস, এসআই আশিকুল হাসান অন্যান্য মামলার আসামী বিজয় চন্দ্রকে গ্রেফতার করে।
এছাড়া এসআই খোরশেদ আলম এবং এএসআই মাহমুদুল ইসলাম, ৩নং ফাড়ি পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া সাজাপ্রাপ্ত দুইজন, এসআই সোহেল রানা, এএসআই রেজাউল করিম, ছাত্তার, আবুল হাসান, ছামিউল হক, মাসুম রানা প্রত্যেকে পৃথক অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত আরো ৮ জনকে গ্রেফতার করে। তারা হলো, রফিকুল ইসলাম,  আনারুল হক, মোঃ গোলজার আলী ওরফে লেদু, মোঃ আজহারুল, মোঃ জিলানী, রাকিব, সাব্বির, মোঃ চান মিয়া ওরফে মিয়া হোসেন, জনি মিয়া ও সুমন। তাদেরকে শুক্রবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD