1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মাসিকের ৬ তলা বিশিষ্ট নগর মাতৃসদন ভবন নির্মাণকাজ উদ্বোধন - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি মিঠামইনে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও বিতরণ করলেন এমপি ফজলুর রহমান ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলা ৪৮ ঘন্টার মধ্যে ৩ জন গ্রেফতারঃ আলামত উদ্ধার নথিভিত্তিক তথ্য না পাওয়ার অভিযোগ: তথ্য কমিশনে অভিযোগ,ডিআইজি বরাবর আপিল ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের আতঙ্কে শহরবাসী ময়মনসিংহে শ্রেষ্ট পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ময়মনসিংহের গাঙিনাপাড় সড়ক ফুটপাত ব্যবসায়ীদের দখলেঃ মাসে ১৫ লাখ টাকা চাদাবাজীর অভিযোগ ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সেবাগ্রহীতারা ময়মনসিংহে চাঁদাবাজি থেকে সশস্ত্র দৌরাত্ম্য: প্রশাসনিক নীরবতায় প্রশ্ন আইনের শাসন নিয়ে

মাসিকের ৬ তলা বিশিষ্ট নগর মাতৃসদন ভবন নির্মাণকাজ উদ্বোধন

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নাগরিকদের স্বাস্থ্যসেবার উন্নয়নে ৬ তলা বিশিষ্ট নগর মাতৃসদন ভবন নির্মাণকাজ উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

মঙ্গলবার বিকালে ১৭ নং ওয়ার্ডের বাগমারা পানির ট্যাংক সংলগ্ন এলাকায় আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প ০২ এর আওতায় ৯ কোটি ১০ লক্ষ টাকা ব্যায়ে নির্মিতব্য এ কম্প্রিহেন্সিভ রিপ্রডাক্টিভ হেলথ কেয়ার সেন্টার মাতৃসদনের উদ্বোধন করেন মেয়র। নির্মাণকাজ বাস্তবায়ন করছে ময়মনসিংহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি ।
উদ্বোধনকালে মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছি। নগর মাতৃসদন নির্মাণের এ প্রকল্পটি বহুল প্রত্যাশিত একটি প্রকল্প। এতে নাগরিক স্বাস্থ্যসেবার ব্যপক পরিবর্তন ঘটবে। এখানে গর্ভবতী নারী, মা-শিশুরা কম খরচে মানসম্মত সেবা পাবে।
এজন্য মেয়র নগর মাতৃসদন নির্মাণের মান নিশ্চিত করার সঙ্গে দ্রুত কাজ সম্পাদন নিশ্চিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে অনুরোধ জানান।
স্বাস্থ্যসেবা প্রসঙ্গে মেয়র আরো বলেন, সিটি কর্পোরেশনের তিনটি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র ও একটি নগর মাতৃসদন ইতোমধ্যে সেবা প্রদান করছে। নতুন ভবন এ সেবা প্রদানের মানকে আরও বৃদ্ধি করবে।

উদ্বোধন অনুষ্ঠানে প্যানেল মেয়র মোঃ আসিফ হোসেন ডন ও সামীমা আক্তার, ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ কামাল খান, ১৬,১৭,১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকসানা শিরীন কাজল ও অন্যান্য কাউন্সিলরবৃন্দ, মসিকের প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, ময়মনসিংহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD