1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে খুনের অভিযোগে ভুমি দস্যু জুলুসহ ২ জন গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের গাঙ্গিনাপাড়ে অবৈধ দোকান-হকার উচ্ছেদ, জব্দ বিপুল মালামাল জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল

ময়মনসিংহে খুনের অভিযোগে ভুমি দস্যু জুলুসহ ২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৪০৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহ নগরীর চরকালিবাড়ীতে জমি নিয়ে বিরোধে একজন খুন হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে।

ঘটনার বিবরণীতে জানাগেছে শুক্রবার ২১ অক্টোবর (২০২২) সকাল সাড়ে ১১ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড চর কালিবাড়ী এলাকায় আব্দুল বারেক (৬৩), পিতা মৃত হাছেন আলী ও মাতা মৃত ছালে বেগম তাঁর শম্ভুগঞ্জ ডাম্পিং স্টেশনের অদূরে রেললাইন সংলগ্ন পৈত্রিক জমিতে হালচাল করতে গেলে ক্রয় সূত্রে ওই জমির দাবীদার নগরীর কৃষ্টপুর মদের ডিপো এলাকার জুলু মন্ডল ৪০/৫০ জনের দল নিয়ে তার উপর আক্রমণ করে। ছুরি দিয়ে ক্রমাগত ঘা মেরে রক্তাক্ত করে। আব্দুল বারেককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের ছেলে,বড় ভাই ও ভাতিজা উদ্ধার করতে গেলে তাদেরকেও রক্তাক্ত জখম করে। ঘটনার পর পরই কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ হত্যাকাণ্ডের প্রধান আসামি জুলুসহ দুই জনকে গ্রেফতার করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে মরহুমের লাশ চর কালীবাড়িস্থ নিজ বাড়িতে নেয়া হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD