1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ ডিবি’র এস আই আব্দুল জলিল ডাকাতির রহস্য উদঘাটন করে ৩ জন গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি মিঠামইনে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও বিতরণ করলেন এমপি ফজলুর রহমান ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলা ৪৮ ঘন্টার মধ্যে ৩ জন গ্রেফতারঃ আলামত উদ্ধার নথিভিত্তিক তথ্য না পাওয়ার অভিযোগ: তথ্য কমিশনে অভিযোগ,ডিআইজি বরাবর আপিল ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের আতঙ্কে শহরবাসী ময়মনসিংহে শ্রেষ্ট পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ময়মনসিংহের গাঙিনাপাড় সড়ক ফুটপাত ব্যবসায়ীদের দখলেঃ মাসে ১৫ লাখ টাকা চাদাবাজীর অভিযোগ ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সেবাগ্রহীতারা ময়মনসিংহে চাঁদাবাজি থেকে সশস্ত্র দৌরাত্ম্য: প্রশাসনিক নীরবতায় প্রশ্ন আইনের শাসন নিয়ে

ময়মনসিংহ ডিবি’র এস আই আব্দুল জলিল ডাকাতির রহস্য উদঘাটন করে ৩ জন গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৫৪২ বার পড়া হয়েছে

 ময়মনসিংহের নান্দাইলে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলার তদন্তকারী অফিসার এস আই আব্দুল জলিল ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত ৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তাদেরকে গত বৃহস্পতিবার আদালতে পাঠানো হলো ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।
ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, নান্দাইলের তারঘাট বাজার থেকে সিএনজি অটো রিক্সা যোগে কিশোরগঞ্জ যাওয়ার পথে কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রসুলপুর দরগাঁবাড়ীর গেলে সিএনজি থামিয়ে জয় সাহাকে কুপিয়ে গুরুত্বর জখম করে ছিনতাইকারীরা। পরে তার কাছে থাকা ১৮ লাখ ৫ হাজার টাকা ভর্তি টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে নান্দাইল মডেল থানার মামলা নং-০৭, তারিখ-০৯/১০/২০২২ খ্রিঃ, ধারা-৩৯৪ পেনাল কোড-১৮৬০ রুজু হয়।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা ঘটনাটিকে অতি গুরুত্ব দিয়ে মামলার রহস্য উদঘাটন, দ্রুততম সময়ের মধ্যে ছিনতাইকারীদের গ্রেফতার ও ছিনতাইকৃত টাকা উদ্ধারে জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দেয়। ডিবি এস আই আব্দুল জলিল টানা অভিযান পরিচালনা করে গত ১০ অক্টোবর মোঃ আব্দুল জলিল নামে একজনকে গ্রেফতার করে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরন করে। ইতোমধ্যে জেলা গোয়েন্দা চৌকস এস আই আব্দুল জলিল ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনাসহ আশাপাশের এলাকায় অভিযান পরিচালনা করে ১৯ অক্টোবর নেত্রকোনা জেলার দূর্গাপুর থানা এলাকা থেকে ছিনতাইকারী রবিউল আওয়াল ও মোঃ শাহীন মাহমুদকে গ্রেফতার করে।
অপর দিকে গত ১৯ অক্টোবর আসামি আব্দুল জলিলের রিমান্ড শুননী শেষে আদালত এক দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। আব্দুল জলিলকে পুলিশ হেফাজতে এনে গ্রেফতারকৃত আসামী রবিউল আওয়াল ও মোঃ শাহীন মাহমুদ দ্বয়ের উপস্থিতিতে ঘটনার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী অফিসার। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ১৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করে।
ওসি সফিকুল ইসলাম আরো বলেন, জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, জয় সাহার পিতা বিশ্বনাথ সাহা একজন পাইকারী মুদি ব্যবসায়ী। কিশোরগঞ্জ থেকে আশেপাশের বাজার ও বন্দর এলাকায় মুদি মালামাল বাকীতে পাইকারী বিক্রি করে থাকেন এবং বকেয়া টাকা সংগ্রহ করেন। জয় সাহা তার পিতার ব্যবসা প্রতিষ্ঠানের বকেয়া টাকা সংগ্রহের কাজটি করে থাকেন। প্রতি সপ্তাহে জয় সাহার বহন করা নগদ টাকার প্রতি আসামিরা লোভে পরে এ ঘটনা ঘটিয়েছে। তিনি আরো বলেন, ঘটনার ১৫/২০ দিন পূর্বে আব্দুল জলিল, শাহীন মাহমুদ ও পলাতক অপর এক আসামি ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক আসামি আব্দুল জলিল ও শাহীন মাহমুদ গ্রেফতারকৃত আসামী রবিউল আওয়ালসহ অপর ১ পলাতক আসামিকে ছিনতাই করার জন্য ডেকে নিয়ে আসে। গ্রেফতারকৃত আসামি রবিউল আওয়াল সহ দুই ছিনতাইকারী পূর্ব পরিকল্পনামতে ৭ অক্টোবর যাত্রীবেশে সিএনজি অটো রিক্সায় জয় সাহার অপেক্ষায় বসে থাকে। জয় সাহা তারঘাট বাজার থেকে কিশোরগঞ্জ যাওয়ার প্রাক্কালে আসামি আব্দুল জলিল ও শাহীন মাহমুদ তাকে অনুসরণ করে। পরে রসুলপুর দরগাঁবাড়ী কাছে পৌঁছলে জয় সাহাকে কুপিয়ে গুরুত্বর জখম করে টাকা ভর্তি টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত রবিউল আওয়াল ও মোঃ শাহীন মাহমুদকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হলে ঘটনা বিস্তারিত বর্ণনাসহ নিজেদের কৃতকর্ম প্রকাশ করে স্বেচ্ছায় ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এছাড়া আসামি আব্দুল জলিলের স্বীকারোক্তি মতে উদ্ধার অভিযান পরিচালনা করে তার বসত ঘর হতে ছিনতাইকৃত টাকা উদ্ধার করে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD