প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৬, ৭:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২২, ৬:০২ পি.এম
কলমাকান্দায় ১৪ বোতল মদ একটি প্রাইভেট কার সহ আটক ৩
কলমাকান্দায় ১৪ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ সহ, তিনজনকে আটক করেছে কলমাকান্দা থানা পুলিশ। সোমবার দিবাগত রাত এগারোটার দিকে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে চেকপোষ্ট বসিয়ে ১৪ বোতল মদ ও একটি প্রাইভেটকার সহ ৩ জনকে আটক করা হয়।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবদুল আহাদ খান নিজ ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
Copyright © 2022 www.mymensingherkhobor.com - All rights reserved.