1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলপুরে গাঁজা ও চোলাই মদসহ ৪ মাদক কারবারি গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুবলীগের ঝটিকা মিছিলে ১নং ফাঁড়ির ২৭ পুলিশকে সদস্যক প্রত্যাহার গাঙ্গিনাপাড়ে সড়ক দখল করে ব্যবসা, সিটি কর্পোরেশনের কঠোর অভিযান চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই কাবিননামা নেই ময়মনসিংহে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থানে ৩ হত্যা: গৌরীপুরে সোমনাথ সাহাসহ ৯ জনের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন বিশ্ব মশা দিবসে ময়মনসিংহ নগরীতে মশক নিধন কার্যক্রম জোরদার বাচ্চু এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভালুকায় পাল্টা সংবাদ সম্মেলন নজরুল চর্চা ছড়িয়ে দিতে স্কুলগুলোতে নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রমের আহ্বান ভালুকার এমপি বাচ্চুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন জাল দলিল করে জমি জবর দখলের অভিযোগ

ফুলপুরে গাঁজা ও চোলাই মদসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

গোলাম মোস্তফা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৪২৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্ত‌র।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর চন্দন গোপাল সুরের নেতৃত্বে বুধবার সন্ধ্যায় ফুলপুর উপজেলার সুতারপাড়া মহদীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো,বওলা ইউনিয়নের সুতারপাড়া মহদীপুর এলাকার মৃত জনব আলী ফকিরের পুত্র আমজাদ আলী ফকির,রুহুল আমিন খার পুত্র সাইফুল ইসলাম।মৃত আব্দুল মজিদ এর পুত্র মোঃ জজ মিয়া,ও শহিদুল্লাহর পুত্র আনোয়ার হোসেন।এ সময় তাদের কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা ও ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর চন্দন গোপাল সুর জানান আগামীতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD