1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে শামসুল আলম সভাপতি, বুলবুল সম্পাদক নির্বাচিত   - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক

ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে শামসুল আলম সভাপতি, বুলবুল সম্পাদক নির্বাচিত  

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ২১৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহ পেশাদার সাংবাদিকদের সংগঠন রিপোটার্স ইউনিটির নির্বাচনে সভাপতি পদে আলহাজ¦ মো: শামসুল আলম খান (দৈনিক ইনকিলাব), সাধারণ সম্পাদক পদে বুলবুল আহমেদ (সংবাদ প্রতিদিন) বিনাপ্রতিদ্ব›িদ্ধতায় নির্বাচিত হয়েছেন।

একই সঙ্গে কোষাধ্যক্ষ পদে নজীব আশরাফ (দৈনিক করোতোয়া)’সহ ১৩টি পদে প্রার্থীদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সংশ্লিষ্ট প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক মো: আবুল কাশেম বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে এদিন দুপুর ২টায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এই ফলাফল ঘোষনা করা হয় বলেও জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার আরও জানান, রিপোর্টার্স ইউনিটির কার্য-নির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নিবার্চনে ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক’সহ ১৩টি পদে মনোনয়নপত্র জমা হয়। এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৩টি মনোনয়নই বৈধ হিসেবে গণ্য হয়।

তবে এই নির্বাচনের ১৫টি পদের বিপরীতে আর কোন প্রার্থী না থাকায় নির্বাচনী তফসিল মোতাবেক বৈধ প্রার্থীদেরকে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি মতিউল আলম (মানবজমিন), যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম (আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা মানিক (দৈনিক গণকন্ঠ), প্রশিক্ষণ ও গবেষনা সম্পাদক জাকারিয়া তারেক (দেশের কন্ঠ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সালাহ উদ্দিন বেলাল (ফাইন্সিয়াল এক্সপ্রেস), প্রচার  প্রকাশনা সম্পাদ হারুন অর রশিদ (সমকাল), দপ্তর সম্পাদক এম.এ মোতালেব (খবরপত্র), কার্য নির্বাহী পরিষদের সদস্য পদে শেখ মহিউদ্দিন আহাম্মেদ (ইত্তেফাক ও চ্যানেল আই), আবদুল হাফিজ (আমাদের অর্থনীতি) ও মোশাররফ হোসেন জুয়েল (দেশ জনতা)।

এই নির্বাচন কমিশনে সিনিয়র সাংবাদিক আ: সামাদ আজাদী সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেন বলে জানান সংশ্লিষ্টরা।

সংগঠন সূত্র জানায়, দীর্ঘ এক যুগ পর সিনিয়র সদস্য আবুল কাশেমের আহবানে গত ১১ নভেম্বর ময়মনসিংহ প্রেসক্লাবে রিপোর্টার্স ইউনিটির এক জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক আবুল কাশেমকে প্রধান নির্বাচন কমিশনার করে দুই সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এরপর ৩০ নভেম্বরের মধ্যে বার্ষিক সদস্য চাঁদা পরিশোধ করে ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় বলেও জানান সংশ্লিষ্টরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD