1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শ্রীবরদীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভালুকায় মোর্শেদের ঝুট ব্যবসায় বাধা অস্ত্রের মহড়া: আতঙ্কে শ্রমিক ও স্থানীয়রা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সচেতনতার বিকল্প নেই” – বিভাগীয় কমিশনার

শ্রীবরদীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

ফেরদৌস আলী, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ২৩৬ বার পড়া হয়েছে

যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীবরদীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
১৬ ডিসেম্বর শুক্তবার প্রত্যূষে ৫০ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিনটির শূভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে শেরপুর-৩ (শ্রীবরদী – ঝিনাইগাতি ) আসনের সংসদ
সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস , শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ছালাহ্ উদ্দিন ছালেম,শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস,যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন, স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক ফেরদৌস আলী,প্রেসক্লাব সভাপতি এজেএম আহাছানুজ্জামান ফিরুজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, সাংবাদিক নেতৃবৃন্দ স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও ব্যাক্তি মালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়।

সকাল ৭.৪৫ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে কুচকাওয়াজ প্রদর্শনীর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ (শ্রীবরদী -ঝিনাইগাতি ) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। কুচকাওয়াজের শুরুতেই উদ্বোধনী বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস । এসময় উপস্থিত
ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম আলিফ উল্লাহ আহসান, শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ছালাহ্ উদ্দিন ছালেম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মেরাজ উদ্দিন, প্রচার সম্পাদক মিজানুর রহমান রাজা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার জলি, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, প্রেসক্লাব শ্রীবরদীর সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফেরদৌস আলী প্রমুখ।
পরে কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের মাঝে স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা,
সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহির উদ্দিন।
বিকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD