প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৬, ১২:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১২, ২০২৩, ৪:২০ পি.এম
ময়মনসিংহে অটোরিক্সার লাইসেন্স জালিয়াতি, প্রতারক আটক
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় চলাচলকারী ব্যাটারি চালিত রিক্সা ও অটোরিক্সার লাইসেন্স ও নিবন্ধনকার্ড জালিয়াতির অভিযোগে সুমন ঘোষ নামে এক জালিয়াতকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর ছোটবাজার এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য সুমনকে আটক করেছেন মসিকের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি জানান, 'নগরীতে যানজট নিরসনে সিটি কর্পোরেশন বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এরমধ্যে অন্যতম হচ্ছে ব্যাটারী চালিত রিক্সা, অটোরিক্সা এবং অটোবাইককে তারিখ ভিত্তিক রঙ পৃথককরণ সহ ডিজিটাল রেজিস্ট্রেশন কার্ড ও নাম্বার প্লেট দেওয়া হয়েছে। আটককৃত ঐ প্রতারক এই রেজিস্ট্রেশন কার্ড এবং নাম্বার প্লেট জালিয়াতি করে বিক্রি করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। আটক সুমন ঘোষকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়েছে।'
তিনি আরো বলেন, 'যানজট নিরসনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন তৎপর রয়েছে। এ ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানের সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, সহকারী সচিব আমিনুল ইসলাম জাহাঙ্গীর, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
Copyright © 2022 www.mymensingherkhobor.com - All rights reserved.