1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে বিট পুলিশিং সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে  - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নির্বাচনের পর ময়মনসিংহে “প্রেসক্লাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক ধর্মীয় প্রতিষ্ঠান,সরকারি উন্নয়ন ও গণমাধ্যম—তিন খাতে আতঙ্ক ছড়ানো অপরাধচক্রের ছায়া প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে ময়মনসিংহ প্রেসক্লাব তালাবদ্ধ, সাংবাদিকদের প্রতীকী প্রতিবাদ জেলা প্রশাসককে প্রেসক্লাবের সভাপতির পদ ছেড়ে প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে ময়মনসিংহে সাংবাদিকদের মানববন্ধন সংস্কার বিহীন ময়মনসিংহ প্রেসক্লাবের প্রহসনের নির্বাচন বন্ধের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচী ঘোষণা ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার ছাড়া প্রহসনের নির্বাচন হতে দেওয়া হবে না : সাংবাদিকবৃন্দ ময়মনসিংহে তর্কের ঘটনায় ব্যবসায়ী আনোয়ারকে রক্তাক্ত জখম করে দোকানে তালা দিয়েছে বিএনপি সমর্থিত নেতা চাঞ্চল্যকর দিপু হত্যা মামলার ঃ নিহতের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার,আরও এক আসামি গ্রেফতার ঈশ্বরগঞ্জে পিকাআপ–মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু ভালুকায় পিটিয়ে ও আগুনে পুড়িয়ে দিপুকে হত্যা; পরিবারের দায়িত্ব নিয়েছে সরকার-শিক্ষা উপদেষ্টা

ময়মনসিংহে বিট পুলিশিং সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে 

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ২৫২ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বলেছেন, জনগনের দোড়গৌড়ায় পুলিশী সেবা পৌছে দেয়াই হলো বিট পুলিশিং। ছোটখাট সমস্যা সমাধানের জন্য থানায় আসার প্রয়োজন নেই। সংশ্লিষ্ট এলাকার বিট অফিসারের নেতৃত্বে স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে নিরসন করা সম্ভব। এতে সময় ও অর্থ দুইদিক থেকেই ক্ষতিগ্রস্থরা রক্ষা পাবেন। পুলিশের কোন নম্বর না থাকলে ৯৯৯ নম্বরে ফোন করলে তাৎক্ষণিক পুলিশ আপনার পাশে এসে হাজির হবে।
ময়মনসিংহে বিট পুলিশিং সমাবেশ ও গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে  রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম এর সভাপতিত্বে রবিবার বিকালে নগরীর শিকারীকান্দায় ২৬ নং বিটে কোতোয়ালি মডেল থানা পুলিশের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
কোতোয়ালি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম ফকিরের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত দেশ গড়তে চেষ্টা করছেন। উন্নত দেশ গড়তে হলে শান্তিপূর্ণ পরিবেশ দরকার। বাংলাদেশ পুলিশ সমাজে শান্তিপির্ণ  পরিবেশ বজায় রাখতে কাজ করছে। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, সদর উপজেলা ভাইস পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, পূজা উদযাপন পরিষদের নেতা সংকর সাহা, ময়মনসিংহ প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক অমিত রায়, ডঃ ইদ্রিছ আলী খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুর রব, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক  ও জেলা মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা,কাউন্সিলর শফিকুল ইসলাম, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান।
এর আগে স্বাগত বক্তব্যে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, কোতোয়ালি মডেল থানায় থানায় জিডি কিংবা মামলা করতে কোন টাকা লাগে না। কোন পুলিশ যদি সেবার নামে কাউকে হয়রানী বা কারো কাছ থেকে টাকা দাবি, আদায় করে তাহলে তার চাকুরী থাকবে না।সেই উদ্যোগ নেয়া হবে।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা বলেন, এক সময় এসপির চেয়ারে বসতেন ব্রিটিশ আর পরবর্তীতে পাকিস্তানিরা। জাতির জনকের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমরা বসছি। বিট পুলিশিং সম্পর্কে বিস্তারিত আলোচনায় বলেন, হয়রানী ও দুর্নীতিমুক্ত পুলিশ গঠনে কাজ করছি। আগামী দুইমাসের মধ্যে সিসি ক্যামেরার আওতায় পুরো নগরীকে আনা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ কঠোর অবস্থানে। মাদকের সাথে পুলিশ জড়িত হলে তাকেও ছাড় দেয়া হবেনা।
এছাড়া সমাবেশে কাউন্সিলর মনোয়ার হোসেন বিপ্লব, মুক্তিযোদ্ধা  আবুল কালাম, সিরতা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান, ভাবখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছাত্তার সোহেল। সমাবেশে বিভিন্ন ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। সমাবেশে উত্তম ও ভাল কাজ করার জন্য তিনজন গ্রাম পুলিশকে ক্রেস্ট ও সম্মাননা দেয়া হয়েছে। পরে অসহায়দের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD