1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
র‌্যাবের হাতে ঈশ্বরগঞ্জ হতে সাড়ে ৪৩ কেজি গাজাঁসহ গ্রেফতার-২ - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি মিঠামইনে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও বিতরণ করলেন এমপি ফজলুর রহমান ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলা ৪৮ ঘন্টার মধ্যে ৩ জন গ্রেফতারঃ আলামত উদ্ধার নথিভিত্তিক তথ্য না পাওয়ার অভিযোগ: তথ্য কমিশনে অভিযোগ,ডিআইজি বরাবর আপিল ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের আতঙ্কে শহরবাসী ময়মনসিংহে শ্রেষ্ট পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ময়মনসিংহের গাঙিনাপাড় সড়ক ফুটপাত ব্যবসায়ীদের দখলেঃ মাসে ১৫ লাখ টাকা চাদাবাজীর অভিযোগ ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সেবাগ্রহীতারা ময়মনসিংহে চাঁদাবাজি থেকে সশস্ত্র দৌরাত্ম্য: প্রশাসনিক নীরবতায় প্রশ্ন আইনের শাসন নিয়ে

র‌্যাবের হাতে ঈশ্বরগঞ্জ হতে সাড়ে ৪৩ কেজি গাজাঁসহ গ্রেফতার-২

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ২৩৮ বার পড়া হয়েছে

র‌্যাব -১৪ এর আভিযানিক দলের হাতে ময়মনসিংহ জেলার ঈশ্বরগজ্ঞ এলাকা হতে সাড়ে ৪৩ কেজি গাজাসহ ২ জন গ্রেফতার হয়েছে। এছাড়াও গাজাঁ বহনের দ্বায়ে পিকাআপ গাড়ী জব্দ করেন।


র‌্যাব জানায়, গত ১৬ জানুয়ারি ভোর ০৬.১০টার সময় র‌্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল মেজর আখের মুহম্মদ জয় এর নেতৃত্বে ময়মনসিংহ জেলার ঈশ^রগঞ্জ থানাধীন গারাকান্দী এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ তৌফিক (৩৫) ও মোঃ মাসুম মিয়া (২৮) আটক করতে সক্ষম হয়। এসময় তাদের হেফাজত হতে সাড়ে ৪৩ কেজি গাজাঁ উদ্ধার করেন। কথিত মাদকদ্রব্য শুকনা গাঁজা, ০১ টি পিকআপ এবং ০৩ টি মোবাইল ফোনসহ উদ্ধার করা হয়।
র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করিয়া যুবসমাজকে ধ্বংস করিয়া আসিতেছে। এব্যাপারে র‌্যাব কর্তৃক বাদী হয়ে ময়মনসিংহ জেলার ঈশ^রগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়াধীন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD