1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সীমান্তে কিশোরীকে গণধর্ষণ মামলায় র‌্যাবের হাতে আটক মূলহোতা - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি মিঠামইনে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও বিতরণ করলেন এমপি ফজলুর রহমান ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলা ৪৮ ঘন্টার মধ্যে ৩ জন গ্রেফতারঃ আলামত উদ্ধার

সীমান্তে কিশোরীকে গণধর্ষণ মামলায় র‌্যাবের হাতে আটক মূলহোতা

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ২৫৬ বার পড়া হয়েছে

নেত্রকোনার কলমাকান্দায় ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে বখাটেদের হাতে কিশোরী গণধর্ষণ মামলায় মূলহোতা লিমনকে গ্রেফতার করেছে ময়মনসিংহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৪।

সোমবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে আটকের বিষয়টি র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

ধর্ষণের ঘটনার পর লিমন মিয়া ওরফে বাব্বা (২০) পালিয়ে ছিল। সোমবার (১৬ জানুয়ারি) নেত্রকোনা জেলার সদর থানাধীন বটতলা মোড় এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব সদস্যরা।

উল্লেখ্য, গত (২৮ ডিসেম্বর) উপজেলার খারনৈ ইউনিয়নে ওয়াজ মাহফিল শুনতে খালার বাড়িতে বেড়াতে যায় ওই কিশোরী। পরে (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে ওয়াজ শুনে বাড়িতে ফেরার পথে গণধর্ষণের শিকার হয় ওই ভুক্তভোগী।

এ ঘটনায় ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই থানার ওসি আবুল কালাম পিপিএম এর নেতৃত্বে রুবেল মিয়া ও শাহ আলম মিয়া নামে দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। মামলার আসামিরা হলেন- লিমন মিয়া ওরফে বাব্বা (২০), রুবেল মিয়া (২২), শাহ আলম মিয়া (৩২)।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD