প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৬, ২:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৩, ৭:৪৬ পি.এম
মাদক চুরি ছিনতাই ও জুয়াড়িদের সাথে আপোষ নেই -ওসি শাহ কামাল আকন্দ
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেছেন, মাদক, চুরি ছিনতাই ও জুয়াড়িদের সাথে কোন ধরনের আপোষ নেই। মাদক ব্যবসায়ীরা যত বড় কিংবা যতই ক্ষমতাধর হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।
সোমবার খাগডহর ইউনিয়নের জয় বাংলা বাজারে বিট পুলিশিংয়ের সভায় ওসি শাহ কামাল আকন্দ এ সব কথা বলেন। ওসি আরো বলেন, বিট পুলিশিং হলো, মানুষের দোরগোড়ায় পুলিশী সেবা পৌছে দেয়া। বিট পুলিশিং চলমান থাকলে আপনাদেরকে থানায় যেতে হবেনা। থানার মাধ্যমে এই বিটে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আপনাদের কাছে এসে আপনাদের সমস্যা শুনে স্থানীয় গণ্যমান্যদের সহায়তায় তাৎক্ষণিক সমাধান করে দিবে। এছাড়া সমাধানযোগ্য না হলে আইনী ব্যবস্থা নিবেন। এতে জন সাধারণের সময়, অর্থ সাশ্রয়ের পাশাপাশি মারামারি, হানাহানি কমে আসবে। একইসাথে পুলিশ ও আদালতে দোড়ঝাপ হয়রানি কমবে। এ জন্য আপনারা বিট পুলিশিংকে সহায়তা করুন। একইসাথে অপরাধীদের তথ্য দিন, আপনাদের নাম পরিচয় গোপন রাখা হবে। তাহলেই এলাকায় চুরি ছিনতাই ডাকাতি ও মাদক ব্যবসা বন্ধ হবে।
সভায় খাগডর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একরামুল হক, কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আবু সাঈদ বাদল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 www.mymensingherkhobor.com - All rights reserved.