1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১৫ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি মিঠামইনে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও বিতরণ করলেন এমপি ফজলুর রহমান ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলা ৪৮ ঘন্টার মধ্যে ৩ জন গ্রেফতারঃ আলামত উদ্ধার নথিভিত্তিক তথ্য না পাওয়ার অভিযোগ: তথ্য কমিশনে অভিযোগ,ডিআইজি বরাবর আপিল ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের আতঙ্কে শহরবাসী ময়মনসিংহে শ্রেষ্ট পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ময়মনসিংহের গাঙিনাপাড় সড়ক ফুটপাত ব্যবসায়ীদের দখলেঃ মাসে ১৫ লাখ টাকা চাদাবাজীর অভিযোগ ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সেবাগ্রহীতারা ময়মনসিংহে চাঁদাবাজি থেকে সশস্ত্র দৌরাত্ম্য: প্রশাসনিক নীরবতায় প্রশ্ন আইনের শাসন নিয়ে

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১৫

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ২৬২ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
 কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত আসামিদেরকে গ্রেফতারের মাধ্যমে চলমান মামলার কার্যক্রম দ্রুততম সময়ে শেষ করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় পৃথকভাবে ১৫ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে এসআই টিটু সরকারের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা বেগুন বাড়ী বাজার থেকে মারামারি মামলার আসামী মোঃ সাজ্জাদ হোসাইন শিবলু, এসআই তাইজুল ইসলামের নেতৃত্বে একটি টীম চুরখাই থেকে মারামারি মামলার আসামী মোঃ গেদু মিয়া, এসআই মাসুদ জামালীর নেতৃত্বে একটি টীম দিঘারকান্দা বাইপাস থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ ফয়েজ উদ্দিন, মোঃ আলাউদ্দিনকে দেশীয় অস্ত্র সহ, এসআই উমর ফারুকের নেতৃত্বে একটি টীম টাউনহল মোড় এলাকা থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোশারফ হোসেন কানন, এসআই কামরুল হাসানের নেতৃত্বে একটি টীম পাটগুদাম হাজী কাশেম আলী কলেজের মাঠ থেকে জুয়া আইনের আসামী রায়হান, মুন্না, শাকিল, চান রসুল, মোঃ আজাদ, মোঃ মিঠুনকে গ্রেফতার করে। এসআই মনিতোষ মজুমদারের নেতৃত্বে একটি টীম শম্ভুগঞ্জ মোড় থেকে মোঃ  কুদ্দুস, মিরাজ আলীকে গ্রেফতার করে।
এছাড়া এসআই রাশেদুল ইসলাম অভিযান চালিয়ে পরোয়ানা ভুক্ত আরো দুইজনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ মিন্টু মিয়া ও
আলাউদ্দিন। গ্রেফতারকৃতদেরকে শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD