1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কোতোয়ালী মড ময়মনসিংহে গাড়ী সহ ১০টি চোরাই গরু উদ্ধার, গ্রেফতার-০১ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কোতোয়ালী মড ময়মনসিংহে গাড়ী সহ ১০টি চোরাই গরু উদ্ধার, গ্রেফতার-০১

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬২ বার পড়া হয়েছে

 ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এসআই(নিঃ) মোঃ হারুনুর রশিদ সংগীয় ফোর্স সহ কোতোয়ালী মডেল থানা এলাকায় নৈশ্য কালিন মোবাইল-২ ডিউটি করার সময় ইং ১৬/০২/২০২৩ তারিখ রাত ০৫.১৫ ঘটিকার সময় জানতে পারেন যে, আন্তঃ জেলার গরু চোরের দল জামালপুর হইতে চোরাই গরু সহ ০১টি ট্রাক গাড়ী নেত্রকোনা যাওয়ার উদ্দেশ্যে রওনা হইয়া ময়মনসিংহ শহরে প্রবেশ করিতেছে। উক্ত সংবাদ অফিসার ইনচার্জ কোতোয়ালী মডেল থানা সাহেবকে অবহিত করিয়া টাউন হল হইতে কাচিঝুলি এলাকায় টহল ও তল্লাশী করিতে থাকিলে চোর দল গাড়ী সহ কোতোয়ালী মডেল থানাধীন জনাব রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম এর পিছনে (আউটার স্টেডিয়াম) সংলগ্ন কাচিঝুলি জবেদ আলী রোডের পাশে ফাঁকা জায়গায় উক্ত ট্রাক ভর্তি ১০টি গরু ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে নামানো কালে তাৎক্ষনিক পুলিশ টহল দল উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া চোর দলের সদস্য মিন্টু (৩৫), শহিদ (৩০), শিপন (২২) সহ অজ্ঞাতনামা ৪/৫জন দৌড়াইয়া পালাইয়া যায় এবং ঘটনাস্থল হইতে জীবন (৪০), পিতা-নূরুল ইসলাম, সাং-কাঠগোলা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করে এবং তাহার নিকট হইতে ০১টি ট্রাক সহ ১০টি চোরাই গরু উদ্ধার করে।পরবর্তীতে অভিযান পরিচালনা করে পলাতক আসামী শিপনকে গ্রেফতার করে।

উল্লেখ্য যে, ধৃত আসামীদ্বয় চোর দলের সদস্য তার সহযোগী অপরাপর সদস্যদের নিয়া উক্ত চোরাই কার্য সংঘটন করিয়াছে এবং ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা সহ বিভিন্ন জেলা হইতে গরু চুরি করিয়া নিজ হেফাজতে রাখিয়া চোরাই গরু কেনা-বেচা করে বলিয়া স্বীকার করে এবং প্রাথমিক ভাবে জানা যায় যে, উক্ত গরু গুলি জামালপুর জেলা মেলান্দহ ও মাদারগঞ্জ থানার বিভিন্ন এলাকা হইতে চুরি হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD