1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মসিকের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেছেন মেয়র টিটু  - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি মিঠামইনে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও বিতরণ করলেন এমপি ফজলুর রহমান ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলা ৪৮ ঘন্টার মধ্যে ৩ জন গ্রেফতারঃ আলামত উদ্ধার নথিভিত্তিক তথ্য না পাওয়ার অভিযোগ: তথ্য কমিশনে অভিযোগ,ডিআইজি বরাবর আপিল ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের আতঙ্কে শহরবাসী ময়মনসিংহে শ্রেষ্ট পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ময়মনসিংহের গাঙিনাপাড় সড়ক ফুটপাত ব্যবসায়ীদের দখলেঃ মাসে ১৫ লাখ টাকা চাদাবাজীর অভিযোগ ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সেবাগ্রহীতারা ময়মনসিংহে চাঁদাবাজি থেকে সশস্ত্র দৌরাত্ম্য: প্রশাসনিক নীরবতায় প্রশ্ন আইনের শাসন নিয়ে

মসিকের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেছেন মেয়র টিটু 

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহ নগর ভবন প্রাঙ্গণে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন মেয়র ইকরামুল হক টিটু।
সোমবার এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সিটি কর্পোরেশনের ৫ টি স্থায়ী ও ৩০১ টি স্থায়ী কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৩৪১ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছর বয়সী ৫৭ হাজার ১২১ জন শিশুকে একটি লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে  ময়মনসিংহ সিটি কর্পোরেশন এ ক্যাম্পেইন করে।।
ক্যাম্পেইন উদ্বোধনকালে মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চান প্রতিটি মানুষ নিরাপদ থাকুক। সে লক্ষ্যকে সামনে রেখে প্রতিবছর এ ক্যম্পেইন করা হয়। এবার সিটি কর্পোরেশনের প্রায় ৬৬ শিশুকে এবার ভিটামিন এ খাওয়ানো হবে। ইতোপূর্বে সকল ক্যাম্পেইনে লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন করতে পেরেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এ অর্জন এবারও অব্যাহত থাকবে।
উদ্বোধনকালে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, সংরক্ষিত আসনের কাউন্সিলর হামিদা পারভীন, ভারপ্রাপ্ত সচিব অন্নপূর্ণা দেবনাথ, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুবুল হোসেন রাজীব, খাদ্য ও সেনিটেশন কর্মকর্তা দীপক মজুমদার ও
স্বাস্থ্য বিভাগসহ অন্য বিভাগের কর্মকর্তা কর্মচারিবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD