1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
আমার বিকল্প থাকলেও শেখ হাসিনার বিকল্প নেই- সংস্কৃতি প্রতিমন্ত্রী - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সচেতনতার বিকল্প নেই” – বিভাগীয় কমিশনার ময়মনসিংহে মোটরযান কর্মচারীদের কল্যাণে ভিশন সেন্টারের উদ্বোধন জেলখানার চরে বাড়িতে হামলাঃ মালামাল লুট কৃতি সাংবাদিক তাসলিমা রত্নার বিরুদ্ধে অপপ্রচার : ভুয়া আইডির মাধ্যমে মানহানির প্রতিবাদ ময়মনসিংহে বাসে অভিযান, ১ হাজার ৩৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ময়মনসিংহে মুসলিম হ্যান্ডসের ৫০০ নলকূপ স্থাপন প্রকল্পের সফল সমাপ্তি, হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় তওহীদের ভিত্তিতে ঐক্যের আহ্বান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য ময়মনসিংহ সদরে ৩হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা

আমার বিকল্প থাকলেও শেখ হাসিনার বিকল্প নেই- সংস্কৃতি প্রতিমন্ত্রী

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৫৭ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেন, আপনারা আমার বিকল্প পাবেন কিন্তু শেখ হাসিনার বিকল্প নেই। কাজেই আমরা যে যেখানেই থাকি যেভাবেই থাকি শেখ হাসিনা সরকারকে প্রতিষ্ঠিত করতে মুক্তাগাছার আসনটিও প্রয়োজন অর্থাৎ একটি আসনকেও গুরুত্বের সহিত ভাবতে হবে।
প্রতিমন্ত্রী বুধবার ময়মনসিংহের মুক্তাগাছার মালজানী উচ্চ বিদ্যালয় ও  মোশাররফনগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, সরকার গঠনের জন্য ৩০০ আসনের মাঝে ১৫১টি আসন হলেই চলে। কিন্তু দেখা যায় একটি আসন ঘাটতির জন্যে অনেক সময় সরকার গঠনে ব্যর্থ হতে হয়। প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিবেন আমরা তার নির্বাচন করব, তাকে নিয়ে কাজ করব। এতে কোনো সন্দেহ নেই। নৌকা যার আমরা তার। আমরা কার? নৌকা যার। স্বাধীনতা বিরোধী চক্রকে রাষ্ট্রের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। রাষ্ট্রের স্বার্থে আমাদের সরকার গঠন করতে হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, বিদ্যালয়গুলোর পরিবেশ দেখে বুঝা যায় গ্রামে এখন আর প্রত্যন্ত অঞ্চল বলে কিছু নেই। বিদ্যুতের চাহিদাও মেটানো হয়েছে। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বিদ্যালয়গুলোর সর্বাত্মক সাফল্য কামনা করেন তিনি।
মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার এ কে এম লুৎফর রহমানের সভাপতিত্বে ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আরব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদত হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির উদ্বোধক ছিলেন মুক্তাগাছা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন সরকার।
এছাড়াও সকালে মুক্তাগাছায় মিলেনিয়াম মাধ্যমিক একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD