1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে পরোয়ানা ভুক্তসহ গ্রেফতার ১১ - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই কাবিননামা নেই ময়মনসিংহে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থানে ৩ হত্যা: গৌরীপুরে সোমনাথ সাহাসহ ৯ জনের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন বিশ্ব মশা দিবসে ময়মনসিংহ নগরীতে মশক নিধন কার্যক্রম জোরদার বাচ্চু এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভালুকায় পাল্টা সংবাদ সম্মেলন নজরুল চর্চা ছড়িয়ে দিতে স্কুলগুলোতে নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রমের আহ্বান ভালুকার এমপি বাচ্চুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন জাল দলিল করে জমি জবর দখলের অভিযোগ ফেসবুক স্ট্যাটাস কেন্দ্রিক বাকযুদ্ধ: নিশুকে কড়া জবাব দিয়ে সাংবাদিক তাসলিমা রত্নার পোস্ট ময়মনসিংহের গাঙ্গিনাপাড়ে অবৈধ দোকান-হকার উচ্ছেদ, জব্দ বিপুল মালামাল

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে পরোয়ানা ভুক্তসহ গ্রেফতার ১১

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ২৯০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১১জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
 কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতার করে চলমান মামলা সমুহ অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করতে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর মাঝে এসআই দিদার আলমের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে দক্ষিণ চর কালীবাড়ী থেকে চুরি মামলার আসামী জনি ও সুলতান, এসআই রুবেল মিয়ার নেতৃত্বে একটি টীম ছোট বাজার এলাকা থেকে প্রতারনা মামলার আসামী মোঃ সবুজ মিয়া, এসআই তাইজুল ইসলামের নেতৃত্বে একটি টীম  কেওয়াটখালী রেল কলোনীর গোদারাঘাট সংলগ্ন ক্লাব ঘরের সামনে থেকে মাদক মামলার আসামী মোঃ সোহেল ভূইয়াকে ৫ গ্রাম হেরোইনহ, এসআই উত্তম কুমার দাসের নেতৃত্বে একটি টীম শম্ভুগঞ্জ নিউ দেশ বন্ধু হ্যাচারীর সামনে থেকে মাদক মামলার আসামী মোঃ বিল্লাল হোসেন, মোঃ আলাল হোসেনকে ২৫ লিটার চোলাই মদ সহ, এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে একটি টীম চর ফুলিয়ামারী ব্রহ্মপুত্র ফিসারী সংলগ্ন শায়েখ সিরাজ পাকা রাস্তার মাথা থেকে মাদক  মামলার আসামী মোঃ ইমরান হোসেনকে কেজি গাঁজাসহ, এসআই টিটু সরকারের নেতৃত্বে একটি টীম আকুয়া বাইপাস মোড় এলাকা থেকে অন্যান্য মামলার আসামী হাফিজুল ইসলাম হৃদয়কে গ্রেফতার করে।
এছাড়া এসআই কামরুল হাসান, আল মামুন, এএসআই হযরত আলী পৃথক অভিযানে পরোয়ানা ভুক্ত আরো তিনজনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ নয়ন, আরিফ ও জিন্নত আলী। তাদেরকে শুক্রবার আদালতে পাঠিয়েছে পুলিশ।  এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD