1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখেন ও স্বপ্ন দেখান -যুবলীগ চেয়ারম্যান - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি মিঠামইনে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও বিতরণ করলেন এমপি ফজলুর রহমান ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলা ৪৮ ঘন্টার মধ্যে ৩ জন গ্রেফতারঃ আলামত উদ্ধার নথিভিত্তিক তথ্য না পাওয়ার অভিযোগ: তথ্য কমিশনে অভিযোগ,ডিআইজি বরাবর আপিল ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের আতঙ্কে শহরবাসী ময়মনসিংহে শ্রেষ্ট পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ময়মনসিংহের গাঙিনাপাড় সড়ক ফুটপাত ব্যবসায়ীদের দখলেঃ মাসে ১৫ লাখ টাকা চাদাবাজীর অভিযোগ ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সেবাগ্রহীতারা ময়মনসিংহে চাঁদাবাজি থেকে সশস্ত্র দৌরাত্ম্য: প্রশাসনিক নীরবতায় প্রশ্ন আইনের শাসন নিয়ে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখেন ও স্বপ্ন দেখান -যুবলীগ চেয়ারম্যান

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২৩০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।  আগামী  ১১ মার্চ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহ সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক জনসভা ভাষন দেবেন। এই জনসভাকে সফল করার জন্য আওয়ামী যুবলীগের বিভাগীয় বিশেষ বর্ধিত সভা ৬ মার্চ সেমবার দুপুরে নগরীর টাউন হলস্থ তারেক স্মৃতি অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে।

সভাপতিত্ব করেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ। সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার জন্য প্রতিটি যুবলীগের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করার জন্য রাজ পথে সজাগ ও সতর্ক থাকতে হবে।প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জুয়েল আরেং এমপি, এনামুল হক খান,বাবু সুব্রত পাল,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃরফিকুল আলম জোয়ার্দার সৈকত,সাংগঠনিক সম্পাদক মোঃ জহির উদ্দিন জহির উদ্দিন খসরু, নেত্রকোনা জেলার মদন পৌরসভার মেয়র কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক সাইফুল ইসলাম সাইফসহ কেন্দ্রীয় যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।যৌথভাবে পরিচালনা করেন প্রচার সম্পাদক জয়দেব নন্দী। যুগ্ম আহ্বায়ক এইচ এম ফারুক এর নেতৃত্বে দুই শতাধিক হোন্ডা নিয়ে বিশাল মোটর সাইকেল শুভাযাত্রা নিয়ে যুবলীগের চেয়ারম্যানকে স্বাগত জানানো হয়।এই বিশেষ বর্ধিত সভাকে সফল করার জন্য জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক এডভোকেট আজহারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত, যুগ্ম আহ্বায়ক এইচ এম ফারুক বিশেষ ভূমিকা রেখেছেন।
এ ছাড়া মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক শাহিনুর রহমান ও রাসেল পাঠান বিপুল সংখ্যক নেতা কর্মী নিয়ে সুসজ্জিত হয়ে এ বর্ধিত সভায় অংশ গ্রহণ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD