1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৭ মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৭ মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৩০০ বার পড়া হয়েছে
ঐতিহাসিক ৭’ই মার্চে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করলো ফুলবাড়িয়া আওয়ামী লীগ।
ঐতিহাসিক ৭’ই মার্চ ১৯৭১ আজকের এই দিনে বাঙালি জাতির মুক্তির মহানায়ক, হাজার বছরের আরাধ্য পুরুষ, সারা বিশ্বের শোষিত ও বঞ্চিত মানুষের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে স্বাধীনতার ডাক দিয়েছিলেন | একটি তর্জনীর ইশারা আর বজ্রকণ্ঠের হুংকারে সেদিন প্রকম্পিত হয়েছিল সমাবেশস্থল | সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের | আজ দিবসটি উদযাপন উপলক্ষে জাতির পিতা মুজিবের আদর্শে বলীয়ান ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা উপজেলা সদরে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে জমায়েত হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, অধ্যাপক আবুল হোসেন, শামছুল হক চেয়ারম্যান, ডাঃ তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক কেরামত আলী জিন্নাহ,  দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ওয়াদুদ আকন্দ দুদু, এনায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল হোসেন, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন বাদল, রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, কৃষক লীগ, তাতীলীগ, শ্রমিকলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম বলেন, আগামী নির্বাচনে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হলে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। শেখ হাসিনা ও শেখ হাসিনার সরকার ফুলবাড়িয়া সহ সারাদেশে ব্যাপক উন্নয়ন করেছেন। শেখ হাসিনার এই উন্নয়ন বেশি করে প্রচার করতে হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD