1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্ত সহ গ্রেফতার ১১ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্ত সহ গ্রেফতার ১১

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৩৪৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত সহ বিভিন্ন অপরাধের দায়ে ১১জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পবিত্র রমজানে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করে চলমান মামলা সমুহ অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করে ১১ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
এর মাঝে এসআই রুবেল, ১নং পুলিশ ফাড়ির নেতৃত্বে একটি টীম পাটগুদাম এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মামুন মিয়া, এসআই শারমিন জাহান শাম্মীর নেতৃত্বে একটি টীম চরপাড়া এলাকা থেকে নারী ও শিশু মামলার আসামী আতিকুর রহমান সাকিব, এসআই শাহজালালের নেতৃত্বে একটি টীম আকুয়া এলাকা থেকে চুরি মামলার আসামী মোঃ কামাল মিয়া, এসআই হারুন অর রশিদের নেতৃত্বে একটি টীম অষ্টধার এলাকা থেকে অন্যান্য মামলার আসামী লোকমান আলী, এএসআই আমিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম পাটগুদাম এলাকা থেকে অন্যান্য মামলার আসামী সজল মিয়াকে গ্রেফতার করে।

এছাড়া এসআই কামরুল হাসান, রিফাত আল আফসানী, অসীম কুমার দাস, এএসআই মাহমুদুল হাসান, ফারহাদ, প্রত্যেকে থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত সহ আরো ৬ জনকে গ্রেফতার করে। এর মাঝে সাজা গ্রেফতারী পরোয়ানায় ২ জন। তারা হলো,
মোঃ হুমায়ুন কবির মোঃ জিয়াউর রহমান ও মোঃ শফিকুল ইসলাম ওরফে মানিক। এছাড়া পরোয়ানাভুক্তরা হলো, মতিউর রহমান, মোঃ শামছুল হক ও মোঃ আলমগীর হোসেন। এদের মাঝে একই ব্যক্তির নামে একাধিক পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়। শুক্রবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD