1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে বন্ধুর হাতে বন্ধু খুন ॥ ঘাতক গ্রেফতার ॥ আদালতে সি¦কারোক্তি - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি মিঠামইনে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও বিতরণ করলেন এমপি ফজলুর রহমান ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলা ৪৮ ঘন্টার মধ্যে ৩ জন গ্রেফতারঃ আলামত উদ্ধার নথিভিত্তিক তথ্য না পাওয়ার অভিযোগ: তথ্য কমিশনে অভিযোগ,ডিআইজি বরাবর আপিল ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের আতঙ্কে শহরবাসী ময়মনসিংহে শ্রেষ্ট পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ময়মনসিংহের গাঙিনাপাড় সড়ক ফুটপাত ব্যবসায়ীদের দখলেঃ মাসে ১৫ লাখ টাকা চাদাবাজীর অভিযোগ ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সেবাগ্রহীতারা ময়মনসিংহে চাঁদাবাজি থেকে সশস্ত্র দৌরাত্ম্য: প্রশাসনিক নীরবতায় প্রশ্ন আইনের শাসন নিয়ে

ময়মনসিংহে বন্ধুর হাতে বন্ধু খুন ॥ ঘাতক গ্রেফতার ॥ আদালতে সি¦কারোক্তি

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৩৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ নগরীতে একশত টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু নাহিদ (৩০) খুন হয়েছে। সোমবার সন্ধ্যায় নগরীর আকুয়া দক্ষিন পাড়া এলাকার আমজাদ বেপারি মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হৃদয় মিয়া (২৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হলে সে হত্যাকান্ডের কারণ উল্লেখ করে স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছে।
কোতোয়ালী মডেল থানার ওসিশাহ কামাল আকন্দ জানান, হৃদয় ও নাহিদ একে অপরের বন্ধু ছিলেন। তারা একসঙ্গে চলাফেরা করতেন। নাহিদের কাছে একশত টাকা পেতেন হৃদয়। ঘটনার দিন একশত টাকা নিয়ে দুজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হৃদয় কাচের টুকরা দিয়ে নাহিদের তলপেটে আঘাত করেন। এতে নাহিদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাহিদ নগরীর আকুয়া গরুর ঘর মোড় এলাকার বাসিন্দা। গ্রেফতার হৃদয় মিয়া নগরীর দক্ষিণপাড়া দরবার শরীফ রোড এলাকার আব্দুল জলিলের ছেলে। তারা একসঙ্গে চলাফেরা করতেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নিরুপম নাগ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক হৃদয়কে তাৎক্ষনিক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তাকে মঙ্গলবার আদালতে পাঠানো হলে সে স্বেচ্ছায় স্বিকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD