স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুকে ফুলেল শুভেচছা জানিয়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমেল। শনিবার রাতে হুমায়ুন কবির হিমেল মহানগর আওয়ামী লীগের সভাপতির সাথে সাক্ষাৎ করে এই শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় নগরীর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক হাসান, মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রিপন, মহানগর যুবলীগের আহবায়ক শাহিনুর রহমান, মহানগর ছাত্রলীগের আহবায়ক নওশেল আহমেদ অনি সহ স্বেচ্ছাসেবক লীগের অসংখ্য নেতাকর্মী সাথে ছিলেন। উল্লেখ্য গত ১১ এপ্রিল বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রমে নতুন গতিবেগ সঞ্চারিত করতে হুমায়ুন কবির হিমেলকে যুগ্ন সাধারণ সম্পাদক পদে মনোনীত করেছেন। এ সময় মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু আশাবাদ ব্যক্ত করে বলেন, হুমায়ুন কবির হিমেল একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। তার দায়িত্ব পালনে সংগঠন আরো গতিশীল হবে এবং তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। হুমায়ুন কবির হিমেল বলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি সহ জেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃত্বের নির্দেশনা অনুসরণ করে সংগঠনকে গতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করবো। এ জন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।