গত ১৮ এপ্রিল ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ মোট ০৯ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
এসআই (নিঃ) রুবেল মিয়া, ০১নং ফাড়ি নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানা এলাকা মোবাইল, গহনা, টাকা পয়সা ছিনাইয়া নেওয়ার অপরাধে ছিনতাইকারী শ্রাবন হোসেন শাওন (১৯)কে গ্রেফতার করা হয় এবং আসামীর নিকট হতে (i) একটি খয়েরী রংয়ের কাঠের বাটযুক্ত ফোল্ডিং ছোড়া, যাহা লম্বা অনুমান ৪.৫ ইঞ্চি এবং বন্ধ অবস্থায় বাটের দৈর্ঘ্য ২.৮ ইঞ্চি, (ii)একটি আকাশী রংয়ের বাটন মোবাইল ফোন, যাহার IMEI NO-353542348051263, IMEI NO-353542348051271, যার ভিতরে সিম নম্বর সমূহ 01849-339353, 01327-406778 উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) আরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন বোররচর এলাকা হতে মোঃ সাগর হোসেন (২১)ও মোঃ জুয়েল মিয়া (১৯) ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) তাইজুল ইসলাম কোতোয়ালী থানা এলাকা হতে অন্যান্য মামলার আসামী খায়রুল (৩০), মোঃ বাবুল মিয়া (৫০) মোঃ নুর হাসান শান্ত (২২)ও মোঃ জাফর ইকবাল রানা (২৫), ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন।
ইহা ছাড়াও এএসআই(নিঃ) ফারুক আহম্মেদ একটি সিআর সাজা এবং মাহমুদুল ০৩নং ফাড়ি একটি সিআর তামিল করেন। সিআর সাজায় মোঃ জিয়ারুল ইসলামকে গ্রেফতার করেন এবং সিআর পরোয়ানায় মুশফিকুর রহমান বিশ্বাসবে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।