ময়মনসিংহ নগরীর ৮নং ওয়ার্ডে অবস্থিত ডিএন চক্রবর্তী রোডে আজ ভোরে এক অটোরিক্সা চালককে হত্যা করা হয়েছে। মৃত ব্যক্তির গলার দু’পাশে ধারালো চাকু দ্বারা দুটি ক্ষত চিহৃ রয়েছে। পুলিশের প্রাথমিক ধারনা কোন মাদকসেবী অটোরিক্সা চালককের টাকা ছিনতাই এর সময় এই হত্যাকান্ডটি ঘটাতে পারে। এখনো অটোরিক্সা চালককের পরিচয় পাওয়া যায়নি। হত্যাকান্ডের পর কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ শাহ কামাল আকন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। পুলিশ হত্যার ঘটনাটি তদন্ত করছে।