শেরপুর জেলার নালিতাবাড়ি থানাধীন পূর্ব সমশ্চূড়ার দূর্গম পাহাড়ি এলাকা হতে আমদানী নিষিদ্ধ বিদেশী মদ- ৮৯ বোতল মদসহ ৩ জন মাদক কারবাবি -কে আটক করেছে র্যাব-১৪।
র্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর)* ক্যাম্পের একটি আভিযানিক দল শেরপুর জেলার নালিতাবাড়ি থানাধীন পূর্ব সমশ্চূড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশী মদসহ ৩ জন মাদক কারবারি কে ২১ এপ্রিল ২০২৩ ইং তারিখ ০০:২৫ ঘটিকায় গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন মোঃ হৃদয় হাসান@ আরমান(২২), মোঃ হৃদয় সরকার (২৫) ও
মোঃ জিহান মিয়া (২৩)।তাদের কাছ থেকে বিদেশী মদ- ৮৯ বোতল । মোটর সাইকেল- ০১ টি। মোবাইল-০৩টি (সিমসহ)। বিভিন্ন কোম্পানীর সিমকার্ড-০৩টি। মোটর সাইকেলের চাবি- ০১ টি।
আজ রাতে ০০:২৫ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন পূর্ব সমশ্চ‚ড়া এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় আমদানি নিষিদ্ধ বিদেশী মদসহ ০৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
অভিযুক্তদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।