সারা শহরে নিরাপত্তা ব্যবস্থা কঠিন থেকে কঠিনতর হলেও মাদকাসক্ত ছিনতাইকারিরা একেবারেই জনমানবহীন নিরব এলাকায় অটো ও মিশুক চালকদের ভাড়া করে নিয়ে ছিনতাইয়ের পর খান করেছে। ঈদের রাতে ময়মনসিংহ নগরীতে ২ জন খুন হয়েছে।ধারনা করা হচ্ছে অটো বা রিক্স্রা চালকদের ভাড়া করে নিরব স্থানে নিয়ে খুন করেছে খুনিচক্র।
ভোরের আলো আসার আগেই ছিনতাইকারীদের হাতে ঝরে গেল এক রিক্স্রা চালকের প্রাণ। নগরীর গোয়ালকান্দি প্রাইমারি স্কুলের পাশে শুরু গলিতে খুন হয়। ধারণা করা হচ্ছে রিস্কা ভাড়া করে এনে ছিনতায়ের জন্য চুরিঘাত করে মেরে ফেলেছে লোকটাকে। ঈদের দিন ভোরে এই খুনে ঘটনায় লাশ দেখা মানুষের মাঝে আবেগময় দৃশ্যের সৃষ্টি করে।
ময়মনসিংহ নগরীর ৮নং ওয়ার্ডে অবস্থিত ডিএন চক্রবর্তী রোডে আজ ভোরে এক অটোরিক্সা চালককে হত্যা করা হয়েছে। মৃত ব্যক্তির গলার দু’পাশে ধারালো চাকু দ্বারা দুটি ক্ষত চিহৃ রয়েছে। পুলিশের প্রাথমিক ধারনা কোন মাদকসেবী অটোরিক্সা চালককের টাকা ছিনতাই এর সময় এই হত্যাকান্ডটি ঘটাতে পারে। এখনো অটোরিক্সা চালককের পরিচয় পাওয়া যায়নি। হত্যাকান্ডের পর কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ শাহ কামাল আকন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। পুলিশ হত্যার ঘটনাটি তদন্ত করছে।