নেত্রকোনার কলমাকান্দায় মোটরসাইকেলে বসে টিকটক ভিডিও করতে গিয়ে তিন কিশোরের মৃত্যু হয়েছে। এসময় দুই মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে একজনের মৃত্যু হয়।
শনিবার দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের বউবাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন - উপজেলার লেংগুরা ইউনিয়নের
পুর্ব জিগাতলা গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে মো. আবু বকর (১৪) এবং একই গ্রামের মন্নাছ মিয়ার ছেলে মো. মাসুম মিয়া (১৫)। এছাড়া বামনগাঁও গ্রামের মো. সুমন মিয়া (১৫) নামের আরও এক কিশোর হাসপাতালে মারা যায়।
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম পিপিএম এ খবর নিশ্চিত করে জানান, ঈদের আনন্দ উপভোগ করতে মোটরসাইকেল নিয়ে বের হয়। দুটি মোটরসাইকেলে পাঁচজন ছিল।