অদ্য ২৬/০৪/২০২৩ ইং তারিখ জেলা প্রশাসন, শেরপুর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়,শেরপুর "ক" সার্কেল এর যৌথ মাদকবিরোধী অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আসিফ রহমান এর নেতৃর্ত্বে গঠিত একটি রেইডিং টিম শেরপুর সদর থানাধীন চাপাতলী এলাকাস্থ মাদক কারবারি ১.মোঃ রাজু (৩২) এবং ২. মোঃ সুমন (২৫) কে হেরোইন সহ আটক করা হয়। তারপর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট উক্ত আসামীদের কে মোবাইল কোর্টের মাধ্যমে ০৫ (পাঁচ) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- টাকা জরিমানা করে এবং জেলা কারাগার, শেরপুরে প্রেরণ করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, শেরপুর "ক" সার্কেল এর উপ পরিদর্শক জনাব মোঃ আল মাসুদ উক্ত মোবাইল কোর্টের প্রসিকিউশন দাখিল করেন।