আজ ২৫ এপ্রিল, সহকারী পরিচালক মোঃ কাউছারুল হাসান রনি মহোদয় এর সার্বিক তত্ত্বাবধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় শেরপুর "ক" সার্কেল এর উপ পরিদর্শক জনাব মোঃ আল মাসুদ এর নেতৃত্বে একটি রেইডিং টিম গঠন করে গোপন তথ্যের ভিত্তিতে ঝিনাইগাতী থানাধীন মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামী (১) মোছাঃ রোজিনা বেগম (৩৪) (গ্রেফতার) ২. মোঃ মনিরুজ্জামান মনির (৩৪) (পালাতক) এর নিজ বসতবাড়ী তল্লাশী করে ০১ ( এক) কেজি গাঁজা জব্দ করেন। পরবর্তীতে উপ পরিদর্শক জনাব মোঃ আল মাসুদ বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।