ময়মনসিংহের ভালুকা থানাধীন নান্দাইলগামী রোডের বিরুনিয়া মোড়স্থ মজিবর ট্রেডার্স সিমেন্টের দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে মোট ৩০ কেজি গাঁজাসহ ০২ জন আন্তঃজেলা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ।

আজ ২৮ এপ্রিল রাত অনুমান ০৩.৩০ ঘটিকার সময় অধিনায়ক, র্যাব-১৪ মহোদয়ের নির্দেশক্রমে র্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন নান্দাইলগামী রোডের বিরুনিয়া মোড়স্থ মজিবর ট্রেডার্স সিমেন্টের দোকানের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনাকালে ধৃত আসামী মোঃ আওয়াল(৩০), পিতাঃ আঃ মোতালেব, ও মোঃ মজিবর হোসেন (৩০), পিতাঃ হোসেন আলী, উভয় সাং-সীডস্টোর, হবিরবাড়ী, থানা-ভালুকা, জেলা- ময়মনসিংহ’দ্বয়কে আটক করে। ধৃত আসামীদের কাছ থেকে সর্বমোট ৩০ কেজি গাঁজা ও ০১ টি নোহা গাড়ি উদ্ধার করত জব্দ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামীদ্বয় মাদকদ্রব্য গাঁজা ক্রয়- বিক্রয়ের কথা স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ধৃত আসামীদেরকে ময়মনসিংহ জেলার ভালুকা থানায় হস্তান্তর করা হয়েছে।