প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৬:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৩, ২:০১ পি.এম
নারীকে সন্মান করুন, নিজেও সন্মানিত হউন

পুরুষ শাসিত এ সমাজে একটি মেয়ে সব সময় বড়ই অসহায়।কখনো তার পরিবাবের কাছে,কখনো স্বপ্নের কাছে,কখনো ইচ্ছের কাছে,আবার তার ভালোবাসার কাছে।কখনোবা তার শিক্ষকের কাছে।
একটা মেয়ে তার জীবনের পরতে পরতে নানাবিধ কস্ট ও সংকটের মধ্যে নিজেকে সামলে নিয়ে নিজের জন্য নয় অন্যের জন্য বেঁচে থাকে।জন্মের পর বাবা মায়ের জন্য,বিয়ের পর স্বামীর জন্য,সন্তান হওয়ার পর সন্তানের জন্য।আবার কখনো বিপথগামী মানুষের কল্যানের জন্য।
তার জীবনে কোন চাওয়া পাওয়া থাকেনা।যা থাকে সেটা হলো সবাই কে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন, মেয়েটা পারেনা তার ইচ্ছে মতো চলতে,পারেনা তার ছোট ছোট স্বপ্ন গুলো পূরণ করতে, পারেনা কাউকে ভালোবেসে সুখে থাকতে।দুঃখের কথা শৈশব কাল থেকেই অনেক মেয়ের ইভটিজিং এর শিকার হতে হয়।
এই ক্ষত সমাজের চিত্র হচ্ছে -- যদি মা বাবার কথা মতো চলে,, তা হলে মেয়েটি খুব লক্ষী মেয়ে,আবার যদি তাদের অবাধ্য হয় অর্থাৎ সব কিছুতেই হ্যাঁ না বলে তা হলে খুব খারাপ মেয়ে।
ভালোবাসার মানুষের হাত ধরে চলে গেলে --তার কাছে, তার ভালোবাসার মানুষটি খুব প্রিয়। যদি তার কাছে না গিয়ে পরিবাবের কথা মতো চলে তা হলে সেই স্বার্থপর, বেইমান,প্রতারক,বিশ্বাস ঘাতক।
সবার কাছে সেই অসহায়। আমার প্রশ্ন হলো মেয়েটি এখন যাবে কোথায়?
মেয়েরা জীবনে সব কিছুই ত্যাগ করতে পারে । তবুও কিছু মানুষ বলে--মেয়েদের মন বুঝা সম্ভব না।আমি বলি তোমরা তোমাদের মাকে ভালোবাস, তাকে বুঝতে শেখো।ওই মানুষটা কি কি ত্যাগ করছে তোমাদের জন্য এসব কিছু জান ও উপলদ্ধি করো। তাহলেই অতি সহজে একটা মেয়ের মন বুঝতে পারবে।
মিছে অপবাদ দিয়ে বলা হয় মেয়েরা ছেলেদের পকেট ভর্তি টাকা চায়।সত্যি কথা হচ্ছে সব মেয়েরা ছেলেদের পকেট ভর্তি টাকা চায়না।কিছু মেয়ে আছে যারা হয়তো চায়,তবে সেটাও সাময়িক।তারা চায় একটু আদর স্নেহ,আর একটু অকৃত্রিম ভালোবাসা চায়।
মেয়েদের অসম্মান করো না।কেননা তুমিও একটা মেয়ের পিতা,ভাই, বা স্বামী,না-হয় অন্যকিছু ।মেয়েদের একটু সম্মান করো তা হলে বুঝতে পারবে একটা মেয়ে কি চায়।
আজকাল অনেক ছেলে মেয়েদের নিয়ে বাজে কথা বলে। ফেইসবুকে বাজে কথা, বাজে কমেন্ড করে।আরে একটা মেয়েকে বুঝতে হলে নূন্যতম মেধা বা যোগ্যতা লাগে।দয়াকরে কোন কুরুচিপূর্ণ আচরণ বা মন্তব্য করা থেকে বিরত থাকুন।
জেনে রাখুন মেয়ে মানে হচ্ছে স্নেহ, মায়া, মমতা ও ভালোবাসার দৃশ্যমান প্রতীক।মেয়েরাই হচ্ছে সংসার জীবনের ও সমাজের রক্ষা কবজ।তাদেরকে সন্মান করুন, তবেই আপনিও সন্মানিত হবেন।
Copyright © 2022 www.mymensingherkhobor.com - All rights reserved.