"শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" এ প্রতিপাদ্যে ময়মনসিংহের ফুলপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস (মহান মে দিবস) পালিত হয়েছে। এ উপলক্ষে ১ মে সোমবার সকাল ১১ টায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, ফুলপুর পৌরসভার মেয়র মিঃ শশধর সেন, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় শ্রমিক লীগের ফুলপুর শাখার আহবায়ক এটিএম রফিকুল করিম নোমান।