অদ্য ০৪/০৫/২০২৩ তারিখ, সহকারী পরিচালক জনাব মোঃ কাউছারুল হাসান রনি এর সার্বিক তত্ত্বাবধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় শেরপুর "খ" সার্কেল এর উপ পরিদর্শক জনাব মোঃ জসীম উদ্দিন এর নেতৃত্বে একটি রেইডিং টিম গঠন করে গোপন তথ্যের ভিত্তিতে শেরপুর সদর থানাধীন মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামী (১) মোঃ সুজন মিয়া (৪০)(গ্রেফতার) এর বসত ঘর তল্লাশি করে ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম গাঁজা জব্দ করেন। পরবর্তীতে উপ পরিদর্শক জনাব মোঃ জসীম উদ্দিন বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।