ময়মনসিংহ মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মজিদ জানান, জেলার সুযোগ্য পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা পিপিএম এর কঠোর নির্দেশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাদক, জুয়া, চুরি, ছিনতাই ও অপরাধীদের গ্রেফতার করতে মুক্তাগাছা থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। অভিযানের অংশ হিসেবে এস আই কামাল সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সূত্রে জানতে পেয়ে চোরাই অটোরিকশা ক্রয় বিক্রয়কালে আন্তজেলা চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ রাশেদ (৩৮) পিতাঃ কামাল মাতাঃ মোছাঃ আছমা সাং সৈয়দ গ্রাম (চন্দ্রের বাজার সংলগ্ন) থানা মুক্তাগাছা জেলা ময়মনসিংহ কে গ্রেফতার করা হয়। এবং উক্ত আসামীর নিকট হইতে ২টি চোরাই অটোরিকশা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করে ধৃত আসামীর বিরুদ্ধে মুক্তাগাছা থানার মামলা নং-১০(৫)২৩, ধারা- ৪১৩ পেনাল কোড রুজু করে, গ্রেফতারকৃত বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।