1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্ত সহ গ্রেফতার ২৩ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্ত সহ গ্রেফতার ২৩

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মে, ২০২৩
  • ২৮১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত সহ বিভিন্ন অপরাধের দায়ে ২৩ জনকে গ্রোফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ নিয়মিত মামলার আসামী ও পরোয়ানা ভুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে ধারাবাহিক অভিযান চলছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় পৃথকভাবে  ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
 এর মাঝে এসআই মোঃ ফারুক আহম্মেদের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ছোট বাজার থেকে দস্যুতা চেষ্টা মামলার আসামী সাঈম, অজয় ও শাকিলকে দেশীয় অস্তৰ ও নগদ টাকা সহ, ইন্সপেক্টর সুমন চন্দ্র রায় ইনচার্জ ২ নং পুলিশ ফাঁড়ীর নেতৃত্বে একটি টীম আন্দনমোহন কলেজের ভাষা সৈনিক আহমেদ আবু সালেহ হলের ক্যান্টিনের সামনে থেকে  মারামারির মামলার আসামী মোঃ আরিফুল ইসলাম, এএসআই সোহরাবের নেতৃত্বে একটি টীম চরঘাগড়া থেকে অন্যান্য মামলার আসামী তাইজ উদ্দিন, সাইদুল ইসলাম, আমসর আলী, মোতালেব, মোঃ খাইরুল ইসলাম, মোঃ আশিক, মোক্তার হোসেন, সজিব মিয়া ও জহিরুল ইসলাম, এএসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি টীম চর বড়ভিলা এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ আউয়াল হোসেন, আব্দুল হাকিম, মোঃ নজরুল ইসলাম, হাবিবুর রহমান, সাইফুল ইসলাম প্রীন্স, মাহিরুজ্জামান, নুরুল হক ও মোঃ রনি মিয়াকে গ্রেফতার করা হয়।
এছাড়া এএসআই রেজাউল করিম, এএসআই আবুল হাসান পৃথক অভিযানে সাজা ও পরোয়ানা ভুক্ত আরো দুই পলাতক আসামিকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ বিল্লাল হোসেন ও মোঃ আলমগীর। তাদেরকে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।  এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD