প্রিন্ট এর তারিখঃ মে ৩০, ২০২৬, ৫:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৩, ৮:১৭ পি.এম
ময়মনসিংহে ডিবির অভিযানে পাচ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২৫ বোতল ফেন্সিডিল, ৪২ আ্যাম্পল নেশাজাতীয় ইনজেকশন ও এককেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এ সময় ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। শনিবার রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে।
ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ডিবি পুলিশ এ বিপুল মাদকদ্রব্য উদ্ধার করে। এর মাঝে এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে হালুয়াঘাট নতুন বাসষ্ট্যান্ড এলাকা থেকে ২৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন ও মোঃ রাশেদুল ইসলাম গ্রেফতার করে। এসআই কমল সরকার সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ত্রিশালের কানহর এলাকা থেকে ৪২ অ্যাম্পল নেশাজাতীয় ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী মোঃ ফরহাদ ও মোঃ আঃ আজিজকে গ্রেফতার করেন। অপরদিকে এসআই মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে মুক্তাগাছার চক লাঙ্গুলিয়া এলাকা থেকে এককেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ আঃ করিমকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ৫ মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে হালুয়াঘাট, ত্রিশাল ও মুক্তাগাছা থানায় মামলা দায়ের করেছে। রবিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান চলমান রয়েছে বলে পুলিশ জানায়।
Copyright © 2022 www.mymensingherkhobor.com - All rights reserved.