
ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইন সহ ১০ জন গ্রেফাতার করেছে।
এসআই(নিঃ) কমল সরকার সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানাধীন বলাশপুর এলাকা থেকে ১২ মে ২০২৩ খ্রিঃ তারিখ ১৩.২৫ ঘটিকায় ২৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ নাজমুল হক (৩৫), মোঃ সুজন (২০) ও মোঃ তানভীর (২৫)দের গ্রেফতার করেন।

অপর অভিযানে এসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন বলাশপুর মুক্তিযুদ্ধা পল্লী এলাকা থেকে ১২ মে ২০২৩ খ্রিঃ তারিখ ১৩:৩০ ঘটিকায় ৯৯ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ সেলিম রেজা (৩৫) মোঃ বিপ্লব মোল্লা (৩৬), পাপ্পু কর (৩৯), মোছাঃ রাবেয়া আক্তার সাথী (৩৭), মোছাঃ মিলি বেগম (৪০) মোছাঃ কুলসুম (২৫) ও আল আমিন (২৭)দের গ্রেফতার করেন।