ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই হিসাবে পুরস্কার লাভ করেছেন এ এসআই রেজাউল করিম । মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় এ পুরোস্কার প্রদান করা হয় । সোমবার (১৫ মে ) দুপুরে ময়মনসিংহ রেঞ্জের মার্চ মাসের অপরাধ পর্যালোচনা সভায় এ পুরস্কার দেওয়া হয়। জানাযায়, চোরাচালান, ওয়ারেন্ড, মাদক ও অপরাধীদের গ্রেপ্তারসহ বিভিন্ন অবদানের জন্য পুরস্কার স্বরূপ ক্রেষ্ট, সার্টিফিকেট সনদ ও সম্মাননার অর্থ পায়।
এএসআই রেজাউল করিম বলেন, এই সাফল্য আমার একা নয়,কোতোয়ালী মডেল থানার সকল পুলিশ সদস্যদের। অতিরিক্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার ফসল পুলিশ পরিদর্শক(এএসআই)-হিসেবে আমাকে মনোনীত করেছে। যেকোনো পুরষ্কার ‘কাজে উদ্দীপনা তৈরি করে। তিনি কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ স্যারসহ থানার সকল পুলিশ সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।