
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এসআই মিনহাজ ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ এসআই হিসাবে নির্বাচিত হয়েছেন। তার হাতে সার্টিফিকেট আর্থিক ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার মাসুম আহম্মদ ভূঞা, পিপিএম।
আজ ১৫-৫-২৩ ইং সোমবার সকাল ১১টা পুলিশ লাইনে অপরাধ সভায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর রিশকাচালক হত্যা মামলা আসামী গ্রেফতার,মাদকদ্রব্য উদ্ধারে ভূমিকা,ছিনতাইকারী গ্রেফতার, গুরুত্বপূর্ণ মামলা রহস্য উদঘাটন, গ্রেফতারী পরোয়ানা তামিল,নিয়মিত মামলার আসামি গ্রেফতার, বিভিন্ন রাজনৈতিক সামাজিক অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পাদন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এসআই শাহ মিনহাজ উদ্দিন কে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করে পুরস্কৃত করেন।
এসআই মিনহাজ বলেন, আমার সব সময়ের চাওয়া জনগণের নিরাপত্তা প্রদানের স্বার্থে সার্বক্ষণিক দায়িত্বশীল থাকা। কোতোয়ালী মডেল থানার ওসি স্যারের সহযোগিতা করায় আমরা এ পুরস্কার অর্জন করতে পেরেছি। সে জন্য স্যারকে ধন্যবাদ জানাই।