জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ গত ২৫ মে পৃথক দুইটি অভিযানে ১০ বোতল ভারতীয় মদ ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
পুলিশ জানায়, এসআই(নিঃ) আমিনুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ এলাকা থেকে ২৪ মে ১৭.৩৫ ঘটিকায় ১০ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী শেখ মোহাম্মদ জিসান (১৯), পিতা- মৃত শেখ মোহাম্মদ আলী ও মোঃ হাসিবুল হক (২০) ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।

অপর অভিযানে, এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন বয়ড়া এলাকা থেকে ২৫ মে ২০২৩ খ্রিঃ তারিখ ০০.৩০ ঘটিকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ সাদ্দাম হোসেন (২৮)কে গ্রেফতার করেন।
উদ্ধারকৃত ১০ বোতল ভারতীয় মদ এবং ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতারকৃত ৩ জন আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পৃথক মামলা দায়ের করে আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।