ময়মনসিংহ মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ জানান, জেলার সুযোগ্য পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইঞ্জিনিয়ার শাহিনুল ইসলাম ফকির এর দিকনির্দেশনায় মুক্তাগাছা উপজেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে, মাদক, জুয়া, চুরি, ছিনতাই ও অপরাধীদের গ্রেফতারে মুক্তাগাছা থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। অভিযানের অংশ হিসেবে ২৮ মে রবিবার গোপন সংবাদের ভিত্তিতে মুক্তাগাছা থানা পুলিশ মানকোন ইউনিয়নের বিষ্ণপুর সাকিনে অভিযান পরিচালনা করে জুয়া খেলার আসর হইতে ৩ জন জুয়ারীকে গ্রেফতার করা হয়। এবং ৩ জন জুয়ারী দৌড়াইয়া পালিয়ে যায়। ধৃত ও পলাতক জুয়ারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। অপর এক অভিযানে ১০ বছরের সি.আর সাজা পরোয়ানাভুক্ত ১ জন এবং পুলিশের আইনের ৩৪ ধারায় ২ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।