ময়মনসিংহে ড্রেন থেকে খন্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮মে) বেলা আড়াইটার দিকে মহানগরীর পলিটেকনিক মসজিদ এলাকা ড্রেনে থেকে খন্ডিত পা উদ্ধার করা হয়। কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুরের দিকে জানতে পারি, যে পলিটেকনিক মসজিদ এলাকা ড্রেনে মানুষর খন্ডিত পা ভাঁসছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।