ময়মনসিংহ ডিবি পুলিশ পৃথক দুটি অভিযানে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে নিয়ে আসা ৪৫ বস্তা ভারতীয় চিনি ও চিনিবহনকৃত পিকআপ গাড়ীসহ গ্রেফতার ০৩ এবং ৩৩ গ্রাম হেরোইনসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
এসআই(নিঃ) মৃত্যুণ্ডায় পন্ডিত মিঠুন সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন চায়না মোড় থেকে ৩১ মে ২০২৩ খ্রিঃ তারিখ ০৩.৪৫ ঘটিকায় চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে নিয়ে আসা ৪৫ বস্তা ভারতীয় চিনি ও চিনিবহনকৃত পিক আপ গাড়ীসহ আসামি মোঃ মাফুজুল হক @ মাসুম (৩০),মোঃ মোফাজ্জল হোসেন (২৬) ও মোঃ হারুন (২০) ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন।
অপরদিকে এসআই(নিঃ) আমিনুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ভালুকা থানাধীন মল্লিকবাড়ী এলাকা থেকে ৩০ মে ২০২৩ খ্রিঃ তারিখ ২০.১৫ ঘটিকায় ৩৩ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ কানন মিয়া (২৯)কে গ্রেফতার করেন।

উদ্ধারকৃত চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে নিয়ে আসা ৪৫ বস্তা ভারতীয় চিনি ও পিক আপ গাড়ী এবং ৩০ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৪ জন আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী ও ভালুকা মডেল থানায় পৃথক মামলা দায়ের করে আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।