ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূইয়ার নির্দেশের প কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ শাহ কামাল আকন্দ এর মনিটরিং ও তদারকিতে ময়মনসিংহ বিভাগীয় নগরী ও থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নিয়ন্ত্রণ রাখতে এবং জননিরাপত্তা দানে চুরি ছিনতাই ডাকাতি ও মাদক ব্যবসা প্রতিরোধে পুলিশ নিয়মিত গ্রেফতার তল্লাশি অভিযান নিয়মিত পরিচালনা করে আসছে আর তারই অংশ হিসেবে গত ১৪ জুন বৃহস্পতিবার সকাল পরযন্ত গ্রেফতার অভিযান চালায় এ সময় কোতোয়ালী মডেল থানার চৌকস অফিসার এস আই মিনহাজ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম এক গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সেনবাড়ী তিন রাস্তার মোড়ে স্থানীয় চৌধুরী ভবনের সামনে থেকে সর্ব মহলে চিহ্নিত ও আলোচিত মাদক ব্যবসায়ী মৌমিতা আক্তার প্রীতিকে ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেফতার করে ।
এদিকে প্রীতি গ্রেফতার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী সচেতন মহল কোতোয়ালী পুলিশের প্রতি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।