গত ২৩/০৬/২০২৩ রাত ০৩.২০ ঘটিকায় ময়মনসিংহ কোতোয়ালি থানার দুই নং পুলিশ ফাঁড়ির নিয়মিত রাত্রিকালীন ডিউটিতে নিয়োজিত এএসআই বিল্লাল, কনস্টেবল মতিউর ও কনস্টেবল নুরুল আমিন কাঁচিঝুলি মোহনার মোড় এলাকায় একটি পাবলিক সিএনজিতে টহলরত অবস্থায় সিএনজি'র ড্রাইভার হঠাৎ তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সাথে সংঘর্ষে পতিত হয় এবং এতে দায়িত্বরত সকলেই গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে থানা এলাকায় ডিউটিতে থাকা অপর মোবাইল-2 টীম ইনচার্জ এস আই জহিরুল ইসলাম তার আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসার ব্যবস্থা করেন।
আহতদের মধ্যে দুইজন প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করলেও মাথায় ও মুখে আঘাতপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মো: মতিউর রহমানের শারীরিক অবস্থা সশরীরে পর্যবেক্ষণ করার জন্য ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার্স ইনচার্জ শাহ-কামাল আকন্দ সাহেব আজ সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে আগমন করেন এবং তাদের চিকিৎসার খোজ-খবর নেন।