ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে ঈদুল আজহায় ঘরমুখো মানুষজনের যাত্রা নিরাপদ এবং ঈদ মার্কেটে ক্রেতা বিক্রেতার গন্তব্যে পৌঁছা নিশ্চিত করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৫ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে এসআই ফারুক আহম্মেদ অভিযান পরিচালনা করে আর. কে. মিশন রোড থেকে দস্যুতার চেষ্টা করার অপরাধে আসামী মোঃ হৃদয়, মোঃ আলী হোসেন, অন্তর, শুভকে দেশীয় অস্ত্র সহ, এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টীম অন্যান্য মামলার আসামী আজিজুল, মোঃ সানি,
এসআই আজগরের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে চরপাড়া থেকে এনআইডি জাল করার সময় আসামী প্রানজিত সরকার, এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টীম অভিযান নতুন বাজার এলাকা থেকে চুরির ঘটনায় সন্দিগ্ধ আসামী সুজনকে গ্রেফতার করে। এএসআই কামরুল হাসান এবং এএসআই মোঃ মাসুম রানা থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে আসামী সুমন, আমিনুল ইসলাম, মাহাতাব, মোঃ গেন্দু মিয়াকে গ্রেফতার করে
এছাড়াও এএসআই আসাদুজ্জামান অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানায়ভুক্ত পলাতক আসামী মোঃ মাসুমকে গ্রেফতার করে। তাদেরকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।