ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা মোতাবেক কোতোয়ালী মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করিয়া ইং ০৩/০৭/২০২৩ তারিখ রাত ২৩.৩০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন কেওয়াটখালী ওয়াবদার মোড় সাকিনস্থ ঈদগাহ মাঠ এর সামনে সরকারী পাকা রাস্তার উপর হতে ০২জন মাদক ব্যবসায়ী মোঃ মাহবুবুর রহমান (৩৪), পিতা-মোঃ ফিরোজ মিয়া, সাং-গোয়াল গাংগাইল, থানা-আখাউড়া ও মোঃ জহিরুল ইসলাম(৪৫), পিতামৃতঃ খোরশেদ আলম, সাং-উজানীসার, থানা-সদর, উভয় জেলা ব্রাহ্মনবাড়ীয়া’দ্বয়’কে ৮০০(আটশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।